হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চকবাজার এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আজ বেলা ৩টা ৩৫ মিনিটে চট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোডে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দন পুরা স্টেশনের দুটি ইউনিট বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ওই ভবনের একটি কক্ষে আগুন লাগে। এতে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় দুই লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ