হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নালায় পড়ে অল্পের জন্য রক্ষা পেল শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চান্দগাঁওতে নালায় পড়ে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু। শনিবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে যাচ্ছেন। তাঁদের সঙ্গে থাকা ছয়/সাত বছরের এক কন্যাশিশু একজনের হাত ধরে হাঁটছে। সাফা মারওয়া ইলেকট্রনিকস নামে একটি দোকানের সামনের রাস্তার গর্তে পড়ে যায় শিশুটি। এ সময় দুই নারী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। অন্যরা আসার আগেই অবশ্য তাঁরা শিশুটিকে টেনে তোলেন। 

তোলার পরপরই শিশুটিকে নিয়ে ওই নারীরা চলে যান। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নালার কাজের পর সেখানে স্ল্যাবের একটি অংশ ভেঙে গিয়েছিল। সেখানে পড়ে দুর্ঘটনা ঘটেছিল। আমরা সোমবারের মধ্যে জায়গাটি ঢালাই করে ঠিক করে দেব। নগরের উন্মুক্ত নালা ও খালগুলো রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন সময় নালায় পড়ে শিশুসহ একাধিকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনের তো খোঁজই পাওয়া যায়নি।’ 

চট্টগ্রাম নগরীর উন্মুক্ত নালা ও খালগুলোতে পড়ে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। 

এর মধ্যে গত ৩০ জুন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি। আর ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদের মাজারগেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার (১৯)। গত বছরের ৬ ডিসেম্বর নগরের চশমা খালে তলিয়ে যায় শিশু মো. কামাল উদ্দিন (১২)। তিন দিন পর নগরের মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত

চট্টগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে ৭ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পটিয়ার আবদুর রহমান স্কুল

মিরসরাইয়ে পাহাড়ধসে কিশোর নিহত

‘পুলিশের কাছে গেলে লাশ পাবি’—চিরকুটের ২৪ ঘণ্টা না পেরোতেই অপহৃত শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগর পুলিশে আবারও তিন থানার ওসি রদবদল

ঋণের টাকা না দিয়ে দেশত্যাগ, ব্যবসায়ীর ফ্ল্যাট বুঝে নিল ব্যাংক

পটিয়ায় ৫ বছরের শিশু নিখোঁজ, ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে চিরকুট