হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গাছড়া খালে তাঁর লাশ পাওয়া যায়। 

মৌমিতা তনচংগ্যা পাগলী ভাইজ্জাতলী এলাকার সুরেশ তনচংগ্যার স্ত্রী। তিনি গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের পাগলি খাল পার হতে গিয়ে নিখোঁজ হন। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য অমল কান্তি দে ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা। তাঁরা জানান, মৌমিতা নিখোঁজ হওয়ার পরদিন বুধবার দুপুরে তাঁর স্বামী কাপ্তাই থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
আজ দুপুরে গ্রাম পুলিশ অরুণ মারমা ওয়াগ্গাছড়া খালে একটি পা দেখতে পান। পরে কাপ্তাই থানা-পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। পরে পরিবার এসে লাশ শনাক্ত করে। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করি। লাশটিকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন