হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সেনা রিজিওনের অধীন সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সেনাবাহিনী অভিযানে ইউপিডিএফ পিছু হটে, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি একে-৪৭ রাইফেল, গাদাবন্দুক তিনটি, এলজি একটি, ম্যাগাজিন একটি, গুলি ছয়টি, খালি খোসা ৪২টি, ওয়াকিটকি সেট চারটি, স্পাই পেন ক্যামেরা তিনটি, চাঁদার রসিদ বই, ইউপিডিএফের পতাকা ও আর্ম ব্যান জব্দ করা হয়েছে।

জানতে চাইলে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা দাবি করেন, মাচালং নরেন্দ্র কারবারিপাড়ায় ইউপিডিএফের কোনো কার্যক্রম নেই। সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউপিডিএফকে দায় দিচ্ছে, এটি সাজানো নাটক। স্থানীয়দের সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ বাঘাইহাট উজো বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড