হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে দাওয়াত খেয়ে ফেরার পথে তরুণী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় ঈদের দিন দাওয়াত খেয়ে ফেরার পথে এক তরুণী (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঈদের দিন লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে তরুণী মামলা করলে গতকাল শুক্রবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন ডানে আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৬) এবং তিনব্রিজ বটতলা এলাকার আব্বাস আলীর ছেলে রুবেল মিয়া (২৪)।

থানা-পুলিশ সূত্র জানায়, ঈদের দিন ওই তরুণী উপজেলার আটারকছড়া ইউনিয়নের একটি বাড়িতে বেড়াতে আসেন দুই আত্মীয়সহ। দাওয়াত খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার পথে আনোয়ার হোসেন মঞ্জু ও রুবেল মিয়া তাঁকে ধর্ষণ করেন বলে জানান ওই নারী। পরদিন শুক্রবার সকালে লংগদু থানায় আনোয়ার হোসেন মঞ্জু ও রুবেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তরুণী। বিকেলে ডানে আটারকছড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে শনিবার সকালে রাঙামাটি আদালতে পাঠিয়েছি।’

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা