হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পাহাড় কাটায় ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই ইটভাটার মালিককে। গতকাল বুধবার রাতে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গড়িয়াইশ এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে অভিযোগ পেয়ে গতকাল বুধবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় গড়িয়াইশ এলাকার রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড়সংলগ্ন কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। তিনটি পয়েন্টে স্থানভেদে ১৫-২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, এলাকায় তিনটি পয়েন্টে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর (খনন যন্ত্র) পাওয়া গেলেও চালক কিংবা হেলপার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের কাছেই এসবিকে ইটভাটায় গত সাত দিন ধরে পাহাড়ের মাটি সরবরাহ করার কথা স্বীকার করেন ইটভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাহাড়ের মাটি বা কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ পেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা