হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত আজম সোহেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কার আরোহী আজম সোহেল (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরের পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম সোহেল ইপিজেড থানা যুবদলের সদস্যসচিব এবং বন্দরটিলা এলাকার জাহাঙ্গীর সওদাগরের ছেলে।

ঘটনার বিষয়ে রোববার পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, রাতে সম্ভবত তিনি (সোহেল) পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে প্রাইভেট কার চালিয়ে ফিরছিলেন। এ সময় কাঠগড় এলাকায় একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরে সোহেলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে: চট্টগ্রামে জামায়াত আমির

সাতকানিয়ায় বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী, বিশুদ্ধ পানির সংকট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালির রাষ্ট্রদূত

চন্দনাইশে টানা বর্ষণ ও শঙ্খ নদীর পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট