হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ক্যাম্পাসে মাদকসহ ৩ জন আটক

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর একটি দল শামসুন নাহার হলের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অফিসের কর্মচারী, একজন কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মচারী এবং আরেকজন লেডিস ঝুপড়ির দোকানি রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে প্রায় এক লিটার মদ, দুটি সিগারেটের প্যাকেট, মশার কয়েলসহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স উদ্ধার করা হয়েছে। তারা সেখানে গোল হয়ে বসে মদ সেবন করছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, ‘চবি প্রশাসন মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছে। শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী যেই মাদক সেবনে জড়িত থাকবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজকের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদকে অবগত করা হয়েছে, আগামীকাল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ