হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোহাম্মদ এসকান্দর চট্টগ্রামের রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা। আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ কারণে আসামিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালে এসকান্দরের সঙ্গে হাটহাজারী উপজেলার ছিপাতলীর মিনু আক্তারের বিয়ে হয়। পরে দুবাই যান এসকান্দর। চার বছর পর দুবাই থেকে ফিরে আসেন তিনি। এর পর থেকে তাঁদের সংসারে অশান্তি শুরু হয়।

এসকান্দর বারবার যৌতুকের টাকার জন্য মিনুকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে মিনুকে শারীরিক নির্যাতনও শুরু করেন। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী মিনু আক্তারের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে খুন করেন এসকান্দর।

এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ঘটনার পর এসকান্দর পালিয়ে বিদেশে চলে যান। রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ