হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলী। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী টোল রোড এলাকার এ্যাংকোরেজ ডিপোর উত্তর পাশের ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিং আলী হালিশহর থানার গলিচিপা পাড়ার হাজী আশরাফ আলীর ছেলে। তিনি নগর বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, মোহাম্মদ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং চাঁদা দাবির অভিযোগে দুইজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তখন সেখানে উপস্থিত থাকা মূল অভিযুক্ত মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ ট্রেডিংয়ের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক