হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদকে নির্মাণাধীন আটতলা ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার (২৬ জুন) রাত ১১টা নাগাদ চট্টগ্রামে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে মো. ইশতিয়াক (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশতিয়াক নগরের চকবাজার থানার কবরস্থান-সংলগ্ন ডিসি রোডের মো. ইদ্রিসের ছেলে।

আজ শনিবার বিকেলে র‍্যাব-৭ মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলেজশিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হলেন ইশতিয়াক। হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক মিনাগাজির টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে চকবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১২ এপ্রিল বিকেলে ডিসি রোডে আবাসিক এলাকায় আটতলার একটি নির্মাণাধীন ভবনের লিফট চলাচলের জায়গায় কলেজশিক্ষার্থী আশফাক কবির সাজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন (১৩ এপ্রিল) চকবাজার থানায় নিহত শিক্ষার্থীর পূর্বপরিচিত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। সে নগরের বাকলিয়া ডিসি রোড এলাকায় বাসা ভাড়া করে থাকত।

মামলার বরাতে জানা গেছে, ঘটনার সময় সাজিদ বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বউবাজার এলাকায় একটি টংদোকানের সামনে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জীবন বাঁচাতে সাজিদ দৌড়ে মৌসুমি আবাসিক এলাকায় আটতলার একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। দুর্বৃত্তরাও ওই ভবনের ভেতরে প্রবেশ করে তাঁকে মারধরের পর অষ্টম তলা থেকে নিচে ফেলে দেয়।

প্রাথমিক তদন্তে কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগেও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার