হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত ১, আহত ২ 

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম আলমগীর (৩৫)। তিনি পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত দুজন শ্রমিক হলেন, চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মুন্না (৩০) ও রাঙামাটির বুরুজ মিয়া (৪০)। 

পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার বৈলতলি সড়কের একটি স্টিলের ব্রিজের উত্তর পাশে একটি সিমেন্ট বোঝাই ট্রাকটি পটিয়া হয়ে কিছু সিমেন্ট ব্যাগ নামিয়ে দিয়ে বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলা চন্দনাইশে নিয়ে যাচ্ছিল। পথে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে গিয়ে ট্রাকের ওপরে থাকা তিনজন শ্রমিকের মধ্যে একজন সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেট অফিসার মনি ত্রিপুরা জানান, সকাল ৭.২০ মিনিটের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত শ্রমিকদের উদ্ধার করি। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আরও দুই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সপ্তাহখানেক পর গৃহবধূর সন্তান প্রসবের কথা, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি সদস্যরা, গ্রেপ্তার ৫

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস