হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের মধ্যরাতের অভিযানে বালু উত্তোলন বন্ধ, এক্সকাভেটর ও ট্রাক জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের সাগর উপকূলে মধ্যরাতে চলছিল সমুদ্র থেকে বালু উত্তোলন। আর উত্তোলন করা বালু ট্রাকে ভরে বিক্রি করা হচ্ছিল অন্যত্র। রাতের আঁধারে যখন চলছিল বালু উত্তোলন ও বিক্রির কাজ, ঠিক সেই সময় সেখানে গিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিতে জড়িত চক্রের সদস্যরা। ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়।

গতকাল শুক্রবার রাত ১২টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ড জাহাজভাঙা কারখানার ভেতরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। অভিযানে সহযোগিতা করে সীতাকুণ্ড থানার পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, একটি অসাধু চক্র রাতে সমুদ্র থেকে বালু উত্তোলন করে তা জাহাজভাঙার কারখানার ভেতেরে স্তূপ করে রেখে সেখান থেকে এক্সকাভেটরের মাধ্যমে ট্রাকে ভর্তি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে এমন খবর জানতে পেরে মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় জড়িতরা পালিয়ে গেলেও বালু ভরাটকাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। বালু উত্তোলনে ও বিক্রির কাজে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ