হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে নিখোঁজ ৪ কিশোরী উদ্ধার, অভাবে ঘর ছেড়েছিল তারা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাতে তাদের জেলা কারাগারের পেছনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পুলিশ সুপার জানান, অভাব অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় চার কিশোরী। তারা কাজ করে পরিবারের অভাব দূর করতে বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। অন্য কারও প্ররোচনায় তারা ঘর ছাড়েনি বা তাদের কেউ অপহরণ করেনি। তারা স্বেচ্ছায় কাজের সন্ধানে পালিয়ে যায়। এরপরও বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। চার কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানান তিনি। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিএসবির ওসি একেএম আজিজুর রহমান মিয়া ও কমলনগর থানার ওসি মো. সোলায়মান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উদ্ধার হওয়া কিশোরীরা হলো—উপজেলার চরকাদিরার বাদামতলী এলাকার মো. ইব্রাহিম হোসেনের মেয়ে জোবায়দা আক্তার, জয়নাল আবেদিনের মেয়ে মিতু আক্তার, সামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার ও আবুল খায়ের চন্নুর মেয়ে সিমু আক্তার। তাদের চারজনেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তারা সম্পর্কে মামতো, ফুপাতো ও চাচাতো বোন। 

সামিয়া আক্তার নিহা স্থানীয় দক্ষিণ চরকাদিরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জোবায়দা আক্তার, মিতু আক্তার ও সিমু আক্তার একই এলাকার দক্ষিণ চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। 

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদামতলী এলাকা থেকে চার কিশোরী বাড়ি থেকে বের হয়। নোয়াখালীর আন্ডারচর এলাকায় সামিয়া আক্তার নিহার নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়েছিল তারা। কিন্তু সেখানে তারা যায়নি। এর আগে পথে নিখোঁজ হন চার কিশোরী। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরীদের আত্মীয় আকলিমা আক্তার।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ