হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পণ্যবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় আজিজুল হক (৪০) নামে এক স্কট নিখোঁজ রয়েছেন। 

গতকাল রোববার রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিকসহ ১৩ জন প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেন। এঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন জাহাজের মালিকপক্ষের নিয়োজিত স্কট। 

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জাহাজটি ডুবতে থাকে। পৌনে ১০টার দিকে পুরোপুরি তলিয়ে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন নদীতে লাফ দিলে আশপাশে থাকা নৌকার সাহায্যে তাঁরা উদ্ধার হয়। 

ওসি একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানি করা সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মধ্যখানে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটার ডুবে গেছে। নিখোঁজ স্কটকে উদ্ধারে অভিযান চলছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও বলেন, জাহাজটি মাঝনদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক