হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

 

চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। আক্রান্ত এই রোগী ৩৫ বছরের বয়সী একজন নারী। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। 

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ওই রোগী তিন দিন আগে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে (ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ) আক্রান্ত হয়েছেন। 

ডা. সুযত বলেন, ওই রোগীর কোভিড না হলেও শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অন্যান্য রোগ আছে। এই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হলো। 

মূলত ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময়ে ব্ল্যাক আতঙ্ক শুরু হয়। নানা কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এমন কোভিড রোগীর মধ্যে এ ছত্রাকের সংক্রমণ বেশি দেখা গেছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে হাজারের বেশি রোগীর মৃত্যু খবর জানিয়েছে ভারত সরকার। 

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা