হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম নগর বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং পাঁচলাইশ থানা বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টু। 

এ বিষয়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে উল্লিখিত দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

এ বিষয়ে নাজিমুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 

তথ্য মতে, ১৭ অক্টোবর পাহাড়তলীর মোহাম্মদ ট্রেডিং নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়। সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওদিন রাত ১০টার দিকে অভিযুক্ত বিএনপি নেতা মামুন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২