হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসার সময় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। 

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মোল্লার দোকান এলাকায় এ সংঘর্ষ হয়। 

আহতরা হলেন মো. সুজন (২১), মো. সেলিম (৫১), নজরুল ইসলাম (৪৭), সবুজ (৩০), সাকিল (২৫), পিয়াস (২২), মো. অভিসহ ১৫ জন। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বসুরহাট বাজারে অনুষ্ঠিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট এলাকা থেকে বাসে রওনা হন যুবলীগের সুজন, সেলিমসহ একটি গ্রুপ। এ সময় তাঁরা চরকালী মোল্লার দোকান এলাকায় আসলে চরফকিরা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল হোসেন, অনিকসহ অপর একটি গ্রুপ তাঁদের গাড়ি আটকে দেন। পরে এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। 

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু বলে নাই। আমি প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে আসছি।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ