হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে অনিয়মের খোঁজে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের খোঁজে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় ওয়াসা ভবনে আজ দুপুরে অভিযান চালায় দুদক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ওয়াসার ৩ হাজার ৮০৮ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে দামপাড়ায় ওয়াসা ভবনে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

অভিযানকালে দুদক কর্মকর্তারা বলেছেন, প্রকল্পটির ট্রিটমেন্ট প্ল্যান্টের সাইড ওয়ালে ফাটল দেখতে পেয়েছেন তাঁরা। অভিযানের পর সংশ্লিষ্ট কিছু কাগজপত্র দুদক কর্মকর্তারা নিয়ে গেছেন বলে জানান ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

অভিযান শেষে সাঈদ মোহাম্মদ ইমরান সাংবাদিকদের বলেন, ‘সরেজমিনে ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে অনেকগুলো ফাটল দেখতে পেয়েছি। প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তিনি কী ব্যবস্থা নিয়েছেন, তা জানতে চেয়েছি।’

দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান আরও বলেন, ‘সাবেক এমডি দীর্ঘ ১৫ বছর দায়িত্বে ছিলেন। এই সময়ে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ আমাদের কাছে আছে। বিশেষ করে ২০২০ সালে ওয়াসা ভবনের তৃতীয় তলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের ঘটনাটি সাজানো ছিল—এমন অভিযোগ এসেছে। এ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছি আমরা।’

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন