হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের হাজাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ন্যান্সি  চাকমা (১৮) বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী এলাকার জ্যোতিময় চাকমার মেয়ে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, শনিবার দুপুরে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ন্যান্সি চাকমাকে বহনকারী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ন্যান্সি চাকমা ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বহির্নোঙরে চুরি ঠেকাতে কঠোর হচ্ছে চট্টগ্রাম বন্দর

জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা সাবেক শিবির নেতার

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা-কর্মীরা

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম ওয়াসায় বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা, ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড