হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির ১২ গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির গরু উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালসংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আমিন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা। তিনি ডাকাতদলের সদস্য। তাঁকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত রোববার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি গরুগুলো লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী গরু ব্যবসায়ী মাহফুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেন।

মজিবুর রহমান আরও জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেপ্তার যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার

মোটরসাইকেলে কোরবানির গরু দেখতে যাচ্ছিল ৩ বন্ধু, বাসচাপায় নিহত ২

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের সেই ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার

এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মধ্যবয়সীকে গণপিটুনি

কর্ণফুলীতে উল্টা পথের পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্র

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয়

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম জানে আলম

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়