হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে ভারতীয় চিনিসহ ট্রাক্টর জব্দ, গ্রেপ্তার ৪

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি  ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুদুকছড়া এলাকায় ৩ বিজিবি লোগাং জোন এ অভিযান পরিচালনা করে। লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে এ সময় ট্রাক্টরের চালকসহ চারজনকে আটক করা হয়।  ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা হলেন ট্রাক্টরের চালক দমদম গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের (৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো. জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল  কাদেরের ছেলে মো. রাকিব (২২)।  চিনি ও ট্রাক্টরসহ আসামিদের আজ শনিবার পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

পানছড়ি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  হারুন রশিদ  বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি  আদালতে পাঠানো হয়েছে।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক  লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত  চোরাচালান বন্ধে বাংলাদেশ  বর্ডার গার্ড সব সময় সচেতন আছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ