হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ২ জন নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরে থাকা দুই হেলপারের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইপাস সড়কের শিমুলতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-বিতারা ইউনিয়নরে বুধন্ডা গ্রামের সজিব (২৪) এবং সাচার ইউনিয়নের গফুর দিঘীর পাড়ের আতিক (১৬)। 
 
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া উপজেলার শিমুলতুলী এলাকায় মোড় ঘুরাতে গিয়ে পেছনে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ডোবায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দুই হেলপার ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশে পালিয়ে যায়। 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে কচুয়া থানায় আনা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ