হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে অসুস্থ বন্য হাতিকে চিকিৎসা দিল বন বিভাগ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার চাইল্যাতলী এলাকায় অসুস্থ হয়ে পড়া একটি বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এ নিয়ে দ্বিতীয়বার হাতিটিকে চিকিৎসা দিল বন বিভাগ। বন্য হাতিটি এখনো লোকালয়ের কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বন বিভাগের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে  কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদসহ ১৪ জনের একটি মেডিকেল টিম উপজেলার চাইল্যাতলীতে পৌঁছে হাতিটিকে চিকিৎসা দেয়।

হাতেম সাজ্জাদ বলেন, ‘আমরা গত ২৯ মে হাতিটিকে চিকিৎসা দিয়েছিলাম। পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আশা করি হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে যাবে। হাতিটির বাঁ পায়ে পুরোনো একটি ক্ষত থাকায় পা নাড়াচাড়া করতে পারছে না। তবে চিকিৎসা দেওয়ায় হাতিটি সুস্থ হবে বলে আশা করছি।’

বন্য হাতিটির চিকিৎসাকালীন পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার, স্থানীয় চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা ও স্থানীয়রা সার্বিক সহযোগিতা করেন।

ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘বন বিভাগ অসুস্থ বন্য হাতিটিকে প্রথমবার চিকিৎসা দেওয়ার পর হাতিটি কিছুদূর গিয়ে আবার থেমে যায়। পুরোপুরি সুস্থ না হওয়ায় হাঁটতে পারছিল না। পরে বন বিভাগকে জানাই।’

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা