হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত বৃদ্ধ বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে আছে। 

নগরীর পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক রূপন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে আজ (শুক্রবার) সকাল ৭টার দিকে পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় কক্সবাজারগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর আহত নোনা দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা