হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগ, মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় কথা-কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াই বলীরজোম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। 

নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান। তাঁর আটক মেয়ের নাম হুমাইরা আক্তার (১৯)। আবদুর রহমানের আরও একজন মেয়েসন্তান রয়েছেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন হুমাইরা। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি বলেন, ‘আবদুর রহমান ও তাঁর মেয়ে হুমাইরার সঙ্গে গৃহপালিত গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুর রহমান। 

স্থানীয় লোকজন জানান, হুমায়রা বিয়ের পর থেকে বাবার বাড়িতে বসবাস করে সংসার চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, `স্থানীয় মেম্বার ও গ্রাম-পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হুমাইরাকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল

সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান

চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

শ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তার

মিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তার

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি