হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদা নদীর পানি উত্তোলনের অভিযোগে হালদা ভ্যালি চা-বাগানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদা নদীর পানি উত্তোলনের অভিযোগে হালদা ভ্যালি চা-বাগানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে স্থানীয় বারোমাসিয়া খালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযান চলাকালে পানি উত্তোলনে ব্যবহৃত হওয়া পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ইউএনও বলেন, বারোমাসিয়া সেচ প্রকল্প থেকে পানির দিক পরিবর্তন করে পাম্প দিয়ে মিনিটে প্রায় ১,২০০ লিটার পানি উত্তোলন করছে হালদা ভ্যালি। এর মধ্য দিয়ে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করছে হালদা ভ্যালি চা-বাগান। অভিযোগ পেয়ে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় এবং পানির পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক বোরো ধান আবাদ করেন। কিন্তু প্রতিবছরই চা-বাগান কর্তৃপক্ষের গোঁয়ার্তুমির কারণে পানির অভাবে চাহিদামতো চাষাবাদ করতে পারেন না তাঁরা। এবার কৃষকেরা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ করলে ইউএনও অভিযান পরিচালনা করেন।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, ‘ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

বৃষ্টি আর বাড়তি ভাড়ার ভোগান্তি, তবুও থেমে নেই ঈদযাত্রা

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সড়ক প্রশস্ত করতে কাটা হলো কয়েক শ গাছ, ‘এত দেখলে কাজ থেমে যাবে’—উপজেলা প্রকৌশলী

আনোয়ারায় দুই গ্রামে ঈদ কাল

সীতাকুণ্ডে গরু নিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আগুন-লোহার জীবনে ৫৫ বছর, এখনো থামেননি অরুণ কর্মকার

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চিটাগং চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা, র‍্যাব সদস্যরা অক্ষত: এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা