হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে র‍্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন-পরবর্তী সহিংস পরিস্থিতিতে পুলিশের থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব। একই সঙ্গে পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ক্রিকেটার নাঈমকে হেনস্তায় ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

চট্টগ্রামে ৩০ বছর ধরে বন্ধ থাকা মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজ, আগুন

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার