হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামি পাঠাগার চালু

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টগ্রামের ফটিকছড়ির বালুখালী গ্রামে শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামি পাঠাগার চালু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালী গ্রামে শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামি পাঠাগার চালু হয়েছে। বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদের প্রতিষ্ঠাতা লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।

গত শনিবার বিকেলে রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় পাঠাগার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডা. এস এ ফারুক বলেন, ‘আমার বোন শহীদ শাহীন আরা খানম মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর নামে এই পাঠাগার চালু করতে পেরে আমি গর্বিত। এ পাঠাগার থেকে তরুণ প্রজন্ম সঠিক ইসলামি জ্ঞান অর্জন করতে পারবে।’

সভায় সভাপতিত্ব করেন রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক। এ সময় বক্তব্য দেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, শান্তিরহাট মিশকাতুন্নবি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, রওশন-জামান জামে মসজিদের খতিব ও দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহিউদ্দিন আহমেদ, মসজিদের মোতোয়াল্লি আফজল আহমেদ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল সওদাগর ও সাবেক বনবিট কর্মকর্তা ও ইউনুস অ্যাগ্রোর স্বত্বাধিকারী মো. ইউনুস।

জানা গেছে, ২০২১ সালের নভেম্বরে ডা. এস এ ফারুক তাঁর মা-বাবার নামে দোতলাবিশিষ্ট রওশন-জামান জামে মসজিদ নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সের ভেতরে তাঁর একমাত্র বোন শহীদ শাহীন আরা খানমের নামে ইসলামি বই সমৃদ্ধ এ পাঠাগারটি চালু করা হলো।

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত