হোম > সারা দেশ > চট্টগ্রাম

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় ১ নভেম্বর থেকে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর শুরু হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সেখান থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। পুরো কার্যক্রম ১ ডিসেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালনার কথা রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ নভেম্বর প্রথম ধাপে কাস্টমের সাতটি গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দাপ্তরিক কাজ শুরু করবে। পুরোপুরি স্থানান্তরে প্রায় এক মাস সময় লাগবে।

চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ নভেম্বর থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় অস্থায়ী কার্যালয় হিসেবে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালিত হবে।

প্রথম ধাপে শুল্কায়ন সেকশন-৮(সি), ৮(ডি) এবং সাব-টিম-১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ গ্রুপের শুল্কায়নসহ অন্যান্য কাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজের জায়গা ভাড়ার চুক্তি হয়েছে।

চলতি বছরের ৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চুক্তিটি সই হয়। চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে সই করেন।

চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম কাস্টম অ্যাসোসিয়েশনের সদস্য মো. ইসমাইল খান বলেন, ‘চট্টগ্রামে এত বড় পরিসরে জায়গা আর কোথাও নেই।’

দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় ৭ লাখ বর্গফুটের ২৪ তলা ভবনটিতে ১৪টি লিফট, তিনটি বেইজমেন্টে ২৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও হেলিপ্যাড রয়েছে।

ভবনটির চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ৩০০ আসনের কনফারেন্স হল এবং ৬০ আসনের সেমিনার হল রয়েছে। ভবনে সেন্ট্রাল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২ দশমিক ৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন, অফিস সময়ে জেনারেটর সেবা দিতে দুটি ১ হাজার ৭৩৫ কেভিএ জেনারেটর, অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন পথ এবং ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন

নিজ বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের