হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সময় গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ডারভান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন (৪৩) নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় মিন্নত আলী ভূঞা বাড়ির মৃত সফি উল্যার ছেলে। ইকবাল হোসেন ও রওনক জাহান দম্পতির নয় বছরের ইফাদ ও ছয় বছরের ইমরান নামে দুই সন্তান রয়েছে।

আজ সোমবার বেলা ২টার দিকে ইকবাল হোসেনের শ্যালক আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে জীবিকা নির্বাহের জন্য ইকবাল হোসেন দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এর মধ্যে সেখানে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার এক সন্ত্রাসী বাহিনী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করলে আজ বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ব্যবসায়ীকে গুলি করে হত্যার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১