হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেন চালকেরা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মাইলেজসহ বেতন না হলে ওই দিন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন লোকোমাস্টাররা (ট্রেন চালক)। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চালকদের সংগঠন রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। 

মো. মজিবুর রহমান জানান, মাইলেজ নিয়ে গত এক বছর থেকেই রেলমন্ত্রী, জিএম সবাই আশ্বাসই দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন না হওয়ায় এমন সিদ্ধান্তে যাচ্ছেন বলে জানান তিনি। 

এই বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। 
 
মো. মজিবুর রহমান জানান, লোকবল সংকটের মধ্যেও লোকোমাস্টাররা অতিরিক্ত ডিউটি করে আসছেন। কিন্তু অতিরিক্ত ডিউটির টাকা হঠাৎ বন্ধ করে দেয়। এতে লোকোমাস্টারদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। এটি নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে বারবার বলার পর এখনো আগের বেতন ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়ন হয়নি। 

এরই মধ্যে গত ডিসেম্বরের রানিং স্টাফদের বেতন বিল হিসাব বিভাগ থেকে ফেরত পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে বেতন না হলে কর্মবিরতিতে যাবেন লোকোমাস্টাররা। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ