হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়কযোগাযোগ। এদিকে বাঘাইছড়ির মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন দুই শতাধিক পর্যটক। 

সাজেকের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল সেখানে নতুন করে ৭৮ জন পর্যটক গিয়েছেন। আগে থেকে অবস্থান করা পর্যটক মিলিয়ে আটকা পড়া পর্যটকের সংখ্যা দুই শতাধিক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, এ বছর দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত হয়েছে উপজেলাটি। পাহাড়ধসের আশঙ্কার পাশাপাশি মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। 

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন