হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর ওই নারীর স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের লোকজন পালিয়েছে। গৃহবধূর বাবার পরিবারের দাবি, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

হালিমা আক্তার পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ির মিজানুর রহমানের স্ত্রী। হালিমা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে।

হালিমার বাবা মো. ইসহাক বলেন, ‘রোববার সকালে হালিমার স্বামী ফোন করে জানায় যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, তার পা মাটির সঙ্গে লাগানো। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই হালিমাকে নির্যাতন করত। এসব বিষয় নিয়ে কয়েকবার মীমাংসাও হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তি চাই।’

আনোয়ারা থানার এসআই মো. বাশার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তখন বাপের বাড়ির লোকজন থাকলেও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: পাসপোর্ট জমা দিলেন এস আলমের ভাই আব্দুল্লাহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী

চট্টগ্রামে পাচারকালে কয়লাসহ চোরাই মালামাল জব্দ

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

‎সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিলল চিরকুট

চট্টগ্রাম বন্দর: বাড়ছে বন্দরের জলসীমা

মামলা জটিলতায় আটকে আছে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার