হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস: ২৪ ঘণ্টা পর বাঘাইছড়ির যানচলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসের ২৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার যানচলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। সংবাদ পেয়ে সকাল ৬টা থেকে কাজ শুরু করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা পরে ভারী যন্ত্রপাতি ও বল্ডোজার নিয়ে যোগ দেয় উপজেলা প্রশাসনের টিম। পরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে পাহাড়ের মাটি সরানো হলে দুপুর ১টা থেকে যানচলাচল স্বাভাবিক হয়। 

তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পরে। এতে তীব্র গরমে সীমাহীন দুর্ভোগে পরেন সড়কে চলাচল করা হাজারো মানুষ। 

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর সদস্যরা মাটি সরাতে এগিয়ে না আসায় দুঃখ প্রকাশ করেন ইউএনও।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন