হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দরবেশ হাট গরুর বাজারের দক্ষিণ পার্শ্বে শাহপীর পাড়ায় রিদুয়ানুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

জানা যায়, রিদুয়ানুল শাহপীর পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল কর্মচারী রিদুয়ান একসময় সে পেপার বিক্রি করতেন। গতকাল বুধবার রাতে তিনি ও তাঁর মা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর মা ঘরে রিদুয়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

এ বিষয়ে নিহতের মা আয়েশা আকতার জানান, গতকাল বুধবার রাতে আমার ছেলে আর আমি একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ছেলে সকালে ঘুম থেকে উঠছে না দেখে রুমে ডাকতে গেলে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে লোহাগাড়া থানা-পুলিশকে খবর দেওয়া হয়। 

নিহতের স্ত্রী মিলি আকতার জানান, আমি বিয়ে পর শ্বশুর বাড়িতে ৩ / ৪ দিন ছিলাম। গত মাসে আমার স্বামী আমাকে বাবার বাড়িতে দিয়ে যান। 

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এস আই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ