হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিগারেটের আগুনে পুড়ল বঙ্গবন্ধু টানেলের ওয়্যারহাউস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস সিগারেটের আগুনে পুড়ে গেছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বেলা আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোরজ রুমে আগুনের সূত্রপাত হয়। এতে ওয়্যারহাউসের এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

শোয়াইব হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যারহাউসের পরিত্যক্ত গুদামে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। সিগারেটের আগুনে কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস পুড়ে গেছে।’

চন্দনাইশে সাপের ছোবলে নববধূর মৃত্যু

বিয়ের ৪০ দিনের মাথায় সাপের কামড়ে নববধূর মৃত্যু

চট্টগ্রামে বাসা খোঁজার নামে ভবনে ঢুকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামে সাত বছরের শিশুকে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তিন ছেলে প্রবাসে, চন্দনাইশে নিঃসঙ্গ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

কিউ টার্মিনালসের ছয় সদস্যের প্রতিনিধিদলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল