হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে আরাকান সড়কের রায়খালীরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশাচালক দেলোয়ার হোসেন (৩০) ও মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার থাকতেন চট্টগ্রাম মহানগরের লালখান বাজার এলাকায়। মিজানুর রহমান লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশায় করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে যাচ্ছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীরপুল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা