হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকগামী পর্যটকের গাড়িতে গুলি-ভাঙচুর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

রাঙামাটিতে সাজেকগামী পর্যটকের গাড়ি লক্ষ করে গুলি করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ছাড়াও পর্যটকবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের চাকায় গুলি এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।’

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন