হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলিজের পতাকাবাহী ‘এমটি আরহাইন’ নামের একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ‘ইয়ং ইউয়ে-১১’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়।

বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ট্যাংকার জাহাজটি নোঙর করা ছিল। সংঘর্ষে এমটি আরহাইনের নোঙর কেব্‌লের সঙ্গে ইয়ং ইউয়ে-১১-এর প্রোপেলার (জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঘটনার পরপর ক্ষতিগ্রস্ত জাহাজটি উদ্ধার করতে কান্ডারি ১০, কান্ডারি ৪, বি এল ভি লুসাই ও পাইলট ভেসেল নামের চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে আটকে থাকা কেব্‌ল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা