হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় স্ত্রী হত্যা মামলায় মো. সজীবকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি সজীবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার কড্ডা গ্রামে। 

আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামির হাজতবাস কালীন সময় থেকে তাঁর সাজার মেয়াদ কাটা হবে। 

এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালে ৬ অক্টোবর ডবলমুরিং থানাধীন মৌলভি পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন সোহানা আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আব্দুল কুদ্দুসের মেয়ে। ওই ঘটনার পর স্বামী সজীব পলাতক থাকেন। পরে নিহতের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ডবলমুরিং থানায় সজীবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

 ২০১৭ সালে ২৮ জানুয়ারি সজীবকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন ডবলমুরিং থানার পুলিশ। ওই বছর ২২ আগস্ট আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কাজ শুরু করেন। এই মামলায় ১৩ জন সাক্ষ্য দেন বলে এজাহার থেকে জানা গেছে।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক