হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে শেষবিদায়ের স্ট্যাটাস দিয়ে বাড়ি ছাড়ে কলেজছাত্র, পরদিন কর্ণফুলীতে মিলল লাশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরদিন কর্ণফুলী নদী থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত কলেজছাত্রের নাম প্রীতম চক্রবর্তী (১৭)। সে উপজেলার রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার মানিক চক্রবর্তীর ছেলে ও কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রীতম পরিবারের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হওয়ার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। যেখানে তার মা, পরিবারের কথা ছাড়াও একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে উল্লেখ করে। স্ট্যাটাসের শেষে লিখে ‘ভালো থাকুন সবাই, ভালো থাকুক প্রিয় মানুষ, ভালো থাকুক আমার মা।’ এরপর আর বাসায় ফেরেনি। শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন অংশ থেকে প্রীতমের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওসি আরও বলেন, মরদেহটি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সম্পন্ন হবে।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন