হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় ৪৩০ বস্তা সার, ৬০০ বস্তা আলু জব্দ, আটক ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলুসহ ১৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৫টায় কোস্ট গার্ড বেস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা বহির্নোঙরে একটি বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দল দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল, দুটি হ্যামকো ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে আটক করেছে। জব্দ করা পণ্য, আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকা সদর ঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চবি ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা

চট্টগ্রাম বন্দরের পথে কনটেইনার জাহাজে নাবিকের মৃত্যু

চট্টগ্রামে খেলার সময় দেয়াল ধসে শিশু নিহত

চসিকে ১৫৫৭ কর্মচারীকে স্থায়ী করার উদ্যোগ সাহসী পদক্ষেপ: মেয়র শাহাদাত

হালদার জেলেদের বিকল্প আয় সৃষ্টিতে ৫০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

চবির ফেসবুক গ্রুপে বট আইডি থেকে ছাত্রীকে অশালীন মন্তব্য, ‘লেলিয়ে দেওয়া হয়েছে’— দাবি অভিযুক্তের

চট্টগ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার