হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানিস্বল্পতা: কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টির মধ্যে ৪টি ইউনিট বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫ ইউনিটের ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান গতকাল বুধবার সকালে আজকের পত্রিকাকে বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমতে থাকে। আর পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে একটি ইউনিট এখন চালু রয়েছে। এখন ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী, কাপ্তাই লেকে ৮৩.৮০ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা থাকলেও গতকাল সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৭.৪৭ ফুট মিন সি লেভেল।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোয় কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই লেকের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে শুধু ১টি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যত দিন পর্যন্ত বৃষ্টি হবে না, তত দিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র