
চট্টগ্রামের ফটিকছড়ি সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী রয়েছেন বলে জানা গেছে। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫) ও সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা উজ্জ্বল বড়ুয়া (৪০)। তিনি সুধীর বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফিল্ম’ নামের একটি দোকানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনকে আটক করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১১ মিনিট আগে
আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন রূপ নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে এক আর্জেন্টিনা সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই অভিনব ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়ার চার দিন পর এক ব্রুনেই প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে অপহরণের চেষ্টা ও গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে