হোম > সারা দেশ > চাঁদপুর

ডাকাতিয়ায় ট্রলারের পাখার আঘাতে শিশু নিখোঁজ, আটক ২

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীতে আজ রোববার গোসল করতে নেমে নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিরব (৯) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সাঁতার কাটার সময় ট্রলারের পাখার আঘাতে ওই শিশু নিখোঁজ হয়–এমন অভিযোগে দুই মাঝিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরের শহরের বড় স্টেশন কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিরব ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে। সে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিট, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয় বাসিন্দারা নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ঘটনায় নৌকার দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়নকে (২৪) আটক করে নৌ পুলিশ।

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীতে আজ রোববার গোসল করতে নেমে নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর এক পাশ থেকে অপর পাশে সাঁতার কেটে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকার পাখার আঘাত পেয়ে নিরব নিখোঁজ হয়। এ ঘটনায় নৌকার দুই মাঝিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ