হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, ‘লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মুখে হালকা দাঁড়ি, গায়ে নীলকালের টি-শার্ট ও পরনে ট্রাউজার রয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, রঘুনাথপুর এলাকায় শাপলা ব্রিকস ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে এক ব্যক্তির লাশ ভেসে শহরের দিকে যাচ্ছিল। বিষয়টি তাঁরা প্রথমে চাঁদপুর সদর মডেল থানায় জানান। মডেল থানা থেকে ৯৯৯-এ কল দেওয়ার জন্য বলা হয়। পরে তাতে কল দেওয়া হলে নৌ পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে। 

উপপরিদর্শক কামাল বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বার্তা পেয়ে ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করি। পরে থানায় এনে লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ