হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ বছর পর রাঙ্গুনিয়ায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

১৫ বছর পর আত্মগোপনে থাকা ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনসুর আলী চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মুনশি মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া থানায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনসুর আলী দীর্ঘ ১৫ বছর পর আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে র‍্যাব-৭। পরে র‍্যাবের একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার সকালে উপজেলার উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে আটক করে। একইদিন সন্ধ্যার পর তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। তাকে র‍্যাব-৭ আটক করার পর আমাদের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা