হোম > সারা দেশ > কক্সবাজার

বাঁকখালী নদীর ওপর ১০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে খুঁটি গেড়ে ১০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন দলটির সমর্থকেরা। উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া গ্রামের ছোটন বড়ুয়া নামে এক ব্রাজিল সমর্থক এই লম্বা পতাকাটি টাঙিয়েছেন বলে দাবি করেছেন।

আসন্ন বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ইতিমধ্যে মেতেছ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির সমর্থকেরা। তবে বাঁকখালীর বুকে টাঙানো পতাকাটি দেখতে রামুর বিভিন্ন জায়গা থেকে আসছেন ব্রাজিলের সমর্থকেরা।

পতাকাটি টাঙানো ব্রাজিলের সমর্থক ছোটন বড়ুয়া বলেন, ‘এবারে বিশ্বকাপ ব্রাজিল জিতবে। ব্রাজিলের প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা আছে এবং থাকবে। তা ছাড়া প্রিয় দলকে সম্মান জানানো আমাদের কর্তব্য।’

এদিকে বাঁকখালী নদীর তীরে ব্রাজিলের পতাকা দেখতে আসা রিজন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিলের পতাকা বিভিন্ন আকারে তৈরি করা হচ্ছে। বাঁকখালী কক্সবাজারের প্রধান নদী, এই নদীতে ব্রাজিলের পতাকা ভিন্নধর্মী উপস্থাপন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ