হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুদকের অভিযান

নোয়াখালী প্রতিনিধি

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস।

অভিযান সূত্রে জানা গেছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দত্তেরহাট শাখায় কর্মকালে এই কর্মকর্তা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে ঋণের নামে প্রায় সাড়ে ৭ কোটি টাকা এবং পরে সেনবাগ শাখায় এসে ৪২ জনকে ভুয়া সুবিধাভোগীর ঋণ দেখিয়ে আরও ১ কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ করেন।

এসব ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়ে আজ অভিযান পরিচালনা করে দুদক। দুদকের অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যান ব্যবস্থাপক আলমগীর।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, প্রাথমিক তদন্তে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা আলমগীরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। ব্যাংকে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্যগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত